ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফখরুল–আব্বাসকে আটকের পর জরুরি বৈঠকে বসছে বিএনপি

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ - ১২:০১:০৩ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের পর বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ভার্চ্যুয়ালি এই বৈঠক হবে। বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ এই তথ্য জানান।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশসহ পরবর্তী করণীয় নিয়ে আমরা স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শুক্রবার সকাল থেকে আবারও নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে নয়াপল্টন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল সাড়ে ৮টার দিকে গিয়ে দেখা যায়, নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দেওয়াযর কারণে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে।

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

▎সর্বশেষ

ad