ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রিজভী-খোকনসহ ৪৪৫ জন কারাগারে, রিমান্ডে ২৩

superadmin | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ - ১১:৩৬:৪১ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের দুই মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ ছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৪৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ এ আদেশ দেন।

এদিন মতিঝিল ও পল্টন থানার মামলায় বিএনপির ২৪ জন নেতা–কর্মীকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এর মধ্যে পল্টন থানার মামলায় ১৫ জনের সাত দিন রিমান্ড চাওয়া হয়। আর মতিঝিল থানার মামলায় ৯ জনের সাত দিন রিমান্ড চাওয়া হয়।

উভয় পক্ষের শুনানি নিয়ে পল্টন থানার মামলায় ১৪ জনের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর মতিঝিল থানার মামলায় ৯ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর নয়াপল্টনে থেকে গ্রেফতার হওয়া বিএনপির নেতা–কর্মীদের দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রিজন ভ্যানে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় আনা হয়। তখন ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়। আদালতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

বিপুল/০৮.১২.২০২২/ রাত ১১.৩২

▎সর্বশেষ

ad