ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার জার্সি পরা সেই যুবক আনসার সদস্য : হারুন

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ - ০৫:৫৫:৩৮ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই যুবকের ছবি ফেসবুকে শেয়ার করে অনেকেই তাকে ছাত্রলীগের নেতা বলে দাবি করেন। অবশেষে তার পরিচয় নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ওই যুবক আনসার সদস্য মাহিদুর রহমান। তিনি পল্টন থানার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্বপালন করছিলেন।

সাদা পোষাকে দায়িত্বপালনের বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবি প্রধান বলেন, ‘আমিও অনেক সময় সাদা পোষাকে দায়িত্ব পালন করি। জান-মাল রক্ষার প্রশ্নে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনে যে কোনো অবস্থায় যে কোনো পোশাক পরে দায়িত্বপালন করতে পারেন।’ এর আগে, বুধবার সংঘর্ষের পর থেকে পুলিশের সঙ্গে অস্ত্রহাতে ওই যুবকের অ্যাকশনের ছবি ও ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমে ওই যুবককে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য হিসেবে ধারণা করা হলেও বিষয়টি অস্বীকার করে পুলিশ। ডিএমপি জানায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কিউটিভি/অনিমা/০৮.১২.২০২২/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad