এলপিজি সিলিন্ডারের দাম আরো বাড়লো

Ayesha Siddika | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০৩:৫৪:৫৬ পিএম

ডেস্ক নিউজ : দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে ছিল এক হাজার ২৫১ টাকা, সে হিসাবে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৪৬ টাকা। আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

আজ রবিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। গত বছর ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

▎সর্বশেষ

ad