ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ফায়াজুন্নেসা চৌধুরীর অন্তর্নিহিত লেখাঃ ওজনহীন ভাবনা

superadmin | আপডেট: ৩০ নভেম্বর ২০২২ - ০৯:২৭:৪৫ পিএম

ওজনহীন ভাবনা
——————–

জীবনের একটা লম্বা সময় আমার পায়ের নিচে কোনো মাটি ছিলো না। ২০০১ সাল থেকে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি। স্কুলের মাঠটা দিগন্ত জোড়া। মাঠের পেছনের দিকে ছিলো একটা শক্ত ডালের পেয়ারা গাছ। প্রতিদিনই দু একটা ক্লাস করার পর চলে যেতাম মাঠের শেষে সেই পেয়ারা গাছের ডালে। দুই তিন বান্ধবী মিলে পা ঝুলিয়ে ডালে বসে থাকতাম।

প্রতিদিন নিয়ম করে কয়েক ঘন্টা পা ঝুলিয়ে বসে থাকার কারণে পায়ের নিচে মাটি থাকতো না। শরীর হালকা লাগতো। মাথায় নানান রকম দার্শনিক ভাবনা আসতো পরে এটাই রুটিন হয়ে গেলো।

২০০৩ সালে ক্লাস নাইনে চলে আসি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। তখনও প্রেক্ষাগৃহ ভিন্ন, সিনেমা এক। বান্ধবীরা মিলে সুযোগ পেলেই পা ঝুলিয়ে বসে থাকতাম, হাই বেঞ্চে কিংবা পুকুর পাড়ে । শরীর হালকা লাগতো। মাথায় নানান রকম দার্শনিক ভাবনা আসতো।
জীবনযুদ্ধের সড়কপথের যানজটের বিভিন্ন সময় এভাবেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে।
এখনো সরে যায়।

আর তখন আমি অনুভব করি, আমি শুন্যে ভেসে আছি। আমার কোনো ওজন নাই।

 

 

 

লেখিকাঃ ফায়াজুন্নেসা চৌধুরী, শিক্ষক, ডিপার্টমেন্টে অফ সিএসই, ড্যাফোডিল ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি, ঢাকা।

 

 

 

 

 

বিপুল/ ৩০.১১.২০২২/ রাত ৯.২০

▎সর্বশেষ

ad