আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক বছরে সর্বনিম্ন

Anima Rakhi | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ - ১২:৩৯:৫৫ পিএম

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক বাজারে এক বছরে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। চীনে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে বিশ্ব বাজারে এই প্রভাব পড়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির শুরু থেকে প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড (অপরিশোধিত) জ্বালানি তেলের দাম কিছুটা কমে ব্যারেল প্রতি ৮১ মার্কিন ডলারের নিচে নেমে গেছে। কারণ ব্যবসায়ীরা আশঙ্কা করেছিলেন যে, চীনের অস্থিরতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে। সূত্র: সিএনএনদিস ইজ মানি ইউকে

কিউটিভি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

▎সর্বশেষ

ad