ব্রেকিং নিউজ
আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল বাংলাদেশকে নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি নিতে দেবে না ভারত শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো

দৌলতপুর সীমান্তে ইয়াবা সহ ভারতীয় নাগরিক আটক

Ayesha Siddika | আপডেট: ২৪ নভেম্বর ২০২২ - ০৭:৩৯:৪২ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১৯০ পিস ইয়াবা ও ভারতীয় ১০০রপি সহ জিল্লার মন্ডল হিটলার (৩৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত সাড়ে টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ ভারতীয় মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক জিল্লার মন্ডল হিটলার ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার রায়পাড়া গ্রামের সামাদ মন্ডলের ছেলে।

বিজিবি সূত্র জানায়, ৮৪/২-এস সীমান্ত পিলার হতে ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চরচিলমারী বিওপি’র টহল দল ডিগ্রিরচর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ও ভারতীয় ১০০রপি সহ জিল্লার মন্ডল হিটলার নামে ভারতীয় ওই মাদক পাচারকারীকে আটক করে। পরে উদ্ধার করা মাদকের মূল্য ৫৭ হাজার ১০০ টাকা নির্ধারন করে মাদক সহ আটক ভারতীয় নাগরিককে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় মামলা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

▎সর্বশেষ

ad