ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শিল্পার স্বামী কোথায় নীল ছবির শুটিং করতেন, জানাল পুলিশ

Anima Rakhi | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৬:৪৯:৪০ পিএম

বিনোদন ডেস্ক : গত বছর পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রার। যার জেরে একটা দীর্ঘ সময় জেলে কাটাতে হয় অভিনেত্রীর স্বামীকে।

শুধু রাজ কুন্দ্র নন, এই মামলায় নাম জড়ায় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়ার। তবে সেই সময় জামিন পেয়ে যান তারা। এই মুহূর্তে পরিবারের সঙ্গেই বেশির ভাগ সময় দেখা যাচ্ছে রাজ কুন্দ্রাকে। তবে জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই সংবাদমাধ্যমের কাছে নিজের মুখ দেখাচ্ছেন না অভিনেত্রীর স্বামী।

এই ঘটনার বছর পার করে গিয়েছে। এ বার পর্নকাণ্ডে নতুন তথ্য প্রকাশ্যে আনল পুলিশ। কোন কোন হোটেলে চলত এই সব ছবির শুটিং, জানাল মুম্বাই পুলিশের সাইবার শাখা।

পুলিশ সূত্রের খবর, মুম্বাই শহরাঞ্চলের বেশ কিছু ডিলাক্স হোটেল যেমন রয়েছে, তেমনই শহরের পাঁচটি নাম করা পাঁচতারা হোটেলে রয়েছে পুলিশের তালিকায়। এগুলোয় চলত শুটিং। শুধু তা-ই নয় এই সব হোটেলের ডিস্ট্রিবিউশনের সঙ্গে নামকরা কিছু ওটিটি প্ল্যাটফর্মের যোগ রয়েছে বলেই দাবি পুলিশের।

রাজ ও তাঁর সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে অ্যাপ ‘হটশটস’-এর আর্থিক লেনদেনের তথ্য পেয়েছিল পুলিশ। ২০২০-র অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্ন-ব্যবসা বাবদ অন্তত ১ কোটি ১৭ লক্ষ টাকা আয় করেন রাজ কুন্দ্রা।

২০২১-২২ সালে ৩৬ কোটির বেশি এবং ২০২২-২৩ ৭৩ কোটির বেশি টাকা আয়ের আশা করেছিল রাজের সংস্থা। কিন্তু তার আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েন শিল্পার স্বামী। সূত্র: আনন্দবাজার

কিউটিভি/অনিমা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

▎সর্বশেষ

ad