ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনার্থী বাছাই

Anima Rakhi | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০২:৩০:৫৮ পিএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনের জন্য প্রশিক্ষনার্থী বাছাই কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬ ইউনিয়ন হতে শতাধীক আগ্রহী প্রার্থী বাছাই পর্বে অংশগ্রহন করে। শারীরিক উচ্চতা, দেহের গঠন, শারীরিক ত্রুটি সহ প্রার্থীকে চুলছেড়া বাছাই করে ৬ ইউনিয়ন হতে ৯ জনকে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়।

প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করেন,আনসার ও ভিডিপি পঞ্চগড় সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ তৌহিদ উজ্জামান। তাকে সহযোগিতা করেন, বোদা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার অবনীশ চন্দ্র ও আটোয়ারী উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরিদা বেগম ও উপজেলা আনসার ভিডিপি কোম্পানী কমান্ডার ও ধামোর ইউপি সদস্য আলহাজ¦ মোঃ আকতার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী সহ প্লাটুন কমান্ডারগণ। সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ উজ্জামান বলেন, বাছাইকৃত ৯জনকে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনের জন্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পাঠানো হবে। ২৭ নভেম্বর ২০২২ হতে তাদের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন ,এ প্রশিক্ষণটি অনেক মূল্যবান।

প্রশিক্ষনার্থীদের ভবিষ্যত জীবনে এ প্রশিক্ষণ অনেক কাজে আসবে । এ প্রশিক্ষণ নিয়ে তৃণমুল পর্যায়ে বিস্তৃত দেশের সর্ববৃহৎ বাহিনীর একজন গর্বিত সদস্য, বিভিন্ন পেশা ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে অংশ গ্রহণের মাধ্যমে একজন দক্ষ উদ্যোক্তা হওয়া, সরকার কর্তৃক নির্দেশিত সময় যে কোন দায়িত্ব; যেমন : নির্বাচন, দুর্গাপুজা, রেলওয়ে ও মহাসড়ক নিরাপত্তা অর্থাৎ আপদকালীন সময় অস্ত্র ও গোলাবারুদ বহন করে জননিরাপত্তায় অংশ গ্রহণ করা, সরকারি চাকুরীতে ১০% কোটা পাওয়া সহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

কিউটিভি/অনিমা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad