ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আদালত থেকে পলাতক এক জঙ্গির বাড়ি লালমনিরহাটে, বাড়তি সতর্কতা বুড়িমারী স্থলবন্দরে

Anima Rakhi | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০২:১৮:৩০ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে পুলিশের চোখে স্প্রে মেরে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা। এদের মধ্যে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার  ভেটেশ্বর গ্রামে।আদালত প্রাঙ্গণ থেকে পলাতক দুই জঙ্গির মধ্যে একজনের বাড়ি লালমনিরহাট জেলায় হওয়ায় জেলা পুলিশ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে বাড়তি সতর্কতা অবস্থান অবলম্বন করেছেন।

রবিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেল করে আসা চার জঙ্গি তাদের ছিনিয়ে নেয় পুলিশের কাছ থেকে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়।বুড়িমারী স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নুর হাসান কবির জানান, ঢাকায় দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর বিকেলে পুলিশের বিশেষ শাখা থেকে সতর্কতামূলক চিঠি এসেছে। একই সঙ্গে ওই দুই জঙ্গির নাম ও ছবি পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের আটকাতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।অপর পলাতক জঙ্গি মইনুল হাসান শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরে।

কিউটিভি/অনিমা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad