ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর!

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২২ - ১২:৪৬:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপেও ঠিক একইরকম নড়বড়ে অবস্থা ছিল ইমরান খানের পাকিস্তানের। সেবার ধুঁকতে থাকা দলটি অবিশ্বাস্যভাবে সেমিতে জায়গা করে নেয়। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জিতেছিল। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল তারা ইংল্যান্ডকে। সেবার ইংলিশদের হারিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান। 

৩০ বছর পর এবারও কি এমনটা হবে? যদিও কাজটা বেশ কঠিন। কারণ, এবারের ইংল্যান্ড অন্যসব দলের চেয়ে অনেক শক্তিশালী। তবে নামটা যেহেতু পাকিস্তান, তাই তাদের ওপর ভরসা রাখবেন অনেকেই। 
অনেকেই মজা করে বলা শুরু করেছেন, বাবর আজমের দল যদি ১৯৯২ সালের মতো পাকিস্তানকে বিশ্বকাপ এনে দেয়, তাহলে ইমরান খানের মতো বাবরের হাতেই উঠবে পুরো পাকিস্তানের দায়িত্বও। 

এমন মজা করেই ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার বলেছিলেন। গাভাস্কার বলছেন, ইমরানের মতো বাবরও বিশ্বকাপ জয়ের ঠিক ২৬ বছর পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর, ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে সে।’

এখন দেখার বিষয় গাভাস্কারের সেই মজা করা কথাটি সত্যি হয় কি না। তবে তার আগে পাকিস্তানকে ইংল্যান্ড বাঁধা পাড় করে বিশ্বকাপ জিততে হবে। তবে ইংল্যান্ডও চাইবে বিরানব্বইয়ের শিরোপার স্বপ্নভঙ্গের প্রতিশোধ নিতে। তাহলেই গ্রাহাম গুচদের হয়ে বদলা নেয়ার সুযোগ আসবে জস বাটলারদের সামনে।

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৫

▎সর্বশেষ

ad