ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

সড়কের পাশে সবজি চাষ

Ayesha Siddika | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ - ০১:১১:৫৪ পিএম

ডেস্ক নিউজ : জয়পুরহাট-হিলি সড়কের উভয় পাশে বিভিন্ন রকমের সবজি চাষ করা হচ্ছে। রাস্তার পাশে বসবাস করা ভূমিহীন ও গরিব লোকজন সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং পরিবারে সবজি চাহিদাও মেটাচ্ছেন।

বাড়িতে লালন-পালন করা গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য অনেকে আবার গোখাদ্য হিসাবে বিদেশি জাতের ঘাস চাষ করছেন।

অনেকেই বাজারে এসব গোখাদ্য ও সবজি বিক্রয় করেন বাড়তি লাভের আশায়।

উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ভূমিহীন সাইফুল ইসলাম সড়কের দুপাশে প্রায় ৩০০ মিটার জমিতে বিদেশি ঘাস চাষ করেছেন।

আশরাফ হোসেন বাগজানার চম্পাতলী এলাকায় বাঁশ ও সুতা দিয়ে নেট বানিয়ে সিম ও কদু চাষ করছেন। কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অনেকখানি এলাকাজুড়ে মাশকালাই চাষ করেন এলাকার রিয়াজ উদ্দিন।
 

শিমুলতলীর আব্দুল হাকিম সড়কের উভয় পাশে বিদেশি ঘাস চাষ করেন। নিজের গরু-ছাগলকে খাওয়ান এবং বাজারে বিক্রয়ও করেন।

জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, রাস্তার নিরাপদ দূরত্বে বন বিভাগ, জেলা পরিষদসহ বিভিন্ন এনজিও গাছ লাগায় কিন্ত প্রাপ্তবয়সে ওইসব গাছ কাটতে অনুমতির প্রয়োজন হয়।

গাছ ও সবজি চাষ করলে এসবের শিকড়ের কল্যাণে বর্ষার পানিতে রাস্তার ধারের মাটি ক্ষয় কম হয়।  এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে কোনো জায়গা যেন পতিত না থাকে।

 

 

কিউটিভি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

▎সর্বশেষ

ad