ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

লন্ডনে বসে আসামি; জামিন চাইতে এসে কারাগারে বিএনপি নেতা

superadmin | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ - ০৯:৫৭:১২ পিএম

ডেস্কনিউজঃ লন্ডনে থেকেও মামলার আসামি গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন চাইলে তাতে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওই আদেশ দেন।

আইনজীবী মো. সিদ্দিকুর রহমান জানান, মো. সোহরাব উদ্দিন চিকিৎসার জন্য গত ৪ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডন শহরে যান। ১৫ অক্টোবর দেশে ফেরেন।

সেখানে অবস্থান করার সময় গত ১০ অক্টোবর গাজীপুর জেলা বিএনপির একটি কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সোহরাব উদ্দিনকে ৬ নম্বর আসামি করা হয়। আজ সোমবার সকালে তিনি গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত দুই দফা শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আইনজীবী সিদ্দিকুর রহমান আরো জানান, ঘটনার সময় সোহরাব উদ্দিন বিদেশে ছিলেন। আদালতে মূল পাসপোর্ট দেখানো হলেও তাঁর জামিন মেলেনি। জামিন শুনানিতে গাজীপুর বারের শতাধিক সিনিয়র আইনজীবী অংশ নেন।

বিপুল/ ১৭.১০.২০২২/ রাত ৯.৫১

▎সর্বশেষ

ad