ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সালমানকে খুনের ছক তৈরি ছিল মুসেওয়ালার হত্যাকারীদের

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০২:৪১:৩৩ পিএম

বিনোদন ডেস্ক : সালমান খানকে খুন করতে মুম্বাইয়ে রেইকি বা ছক তৈরি করেছিল মুসেওয়ালা হত্য়ার অন্যতম অভিযুক্ত! সিধু মুসেওয়ালে খুনের অন্যতম অভিযুক্ত একই ধাঁচে সালমানকে হত্যা করবার পরিকল্পনা করেছিলো।

রোববার (১১ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছেন পঞ্জাব পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক। গত ২৯শে মে পঞ্জবি গায়ক সিধু মুসেওয়ালাকে একে-৪৭ থেকে ৩০ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়। সেই নৃশংস হত্যাকাণ্ডের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। এর মাঝেই চাঞ্চল্যকর তথ্য সামনে এল।

শনিবার (১০ সেপ্টেম্বর) নেপাল পুলিশের হাতে গ্রেফতার হয় মুসেওয়ালা হত্যার অন্যতম অভিযুক্ত দীপক মুন্ডি এবং তার দুই সাগরেদ কপিল পণ্ডিত এবং রাজিন্দর। পশ্চিমবঙ্গ-নেপাল বর্ডার থেকে গ্রেফতার হন এই তিনজন। এরপর পঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের, মানসার আদালত সাত দিনের পুলিশ কাস্টডি মঞ্জুর করেছে গ্রেফতার তিনজনের।

পুলিশ জানিয়েছে, সালমান খানকে হত্যার ছক তৈরি করতে মুম্বাই হাজির হয়েছিল গ্রেফতার হওয়া কপিল পণ্ডিত। সবটাই ঘটেছে লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে। 

মুসেওয়ালা হত্যায় অভিযুক্ত অন্যদেরও জেরা করা হবে সালমান খানের হত্যার প্ল্যানিং-এর ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব।

গত জুন মাসে সলমন খান ও তার পিতা সেলিম খানকে প্রাণে মারার হুমকি চিঠি দেওয়া হয়েছিল। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সেলিম খান। সেই সময়ই গেইটি গ্যালাক্সি (সালমানের আবাসন)-এর কাছের এক পার্কের বেঞ্চে পড়েছিল সেই বেনামি চিঠিখানা। যা খুঁজে পায় সালমান খানের বাড়ির নিরাপত্তারক্ষীরা। তারপর সেটি তুলে দেওয়া হয় মুম্বাই পুলিশের হাতে।
 
সেই চিঠিতে সালমানের উদ্দেশে লেখা ছিল, তোমার পরিণতিও হবে মুসেওয়ালার মতোই।
সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/দুপুর ২.৪১

▎সর্বশেষ

ad