ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সড়কে সহপাঠী নিহত: বিচারের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ

Ayesha Siddika | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০২:৩২:৫৬ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের নিহতের ঘটনায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে সহপাঠী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটের সড়ক অবরোধ করে তারা।

এর আগে গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল তেজগাঁও বিজি প্রেস এলাকায় কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় আলী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। আলী হোসেনের মৃত্যুর প্রতিবাদে তার সহপাঠীরা সোমবার ফার্মগেইট এলাকার সড়ক অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় তাদের হাতে ‘জাস্টিস ফর অল’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

 

 

কিউটিভি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩২

▎সর্বশেষ

ad