ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

কাবুলে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ওড়ানোর চেষ্টাকালে নিহত ৩

superadmin | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০২:৪৯:৩১ পিএম

ডেস্কনিউজঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের প্রশিক্ষণ চলাকালে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।

শনিবার তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলেও জানিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেন, প্রশিক্ষণ চলাকালে কাবুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দাবি করেন এনায়েতুল্লাহ। গত বছরের ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতন হয়।

তার পর অনেকটা তাড়াহুড়া করে ৩০ আগস্ট মধ্যরাতে আফগানিস্তান ছাড়ে সর্বশেষ মার্কিন সেনা।

আফগানিস্তান ছাড়ার সময় যুক্তরাষ্ট্র অনেক সরঞ্জাম ফেলে যায়। আফগানিস্তানের ক্ষমতাদখলের পর তালেবান বেশ কিছু মার্কিন আকাশযানের নিয়ন্ত্রণ নেয়।

তালেবান যেসব মার্কিন আকাশযানের নিয়ন্ত্রণ নিয়েছিল, তার মধ্যে কতগুলো এখন সচল, তা স্পষ্ট নয়। কারণ মার্কিন বাহিনী চলে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বেশি কিছু সামরিক সরঞ্জাম নষ্ট করেছিল।

বিপুল/১১.০৯.২০২২/ দুপুর ২.৪৩

▎সর্বশেষ

ad