ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর-নভেম্বরে দুই ভাগে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন

Anima Rakhi | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ০১:১৫:১৯ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল এ বছরের অক্টোবর-নভেম্বরে দুই ভাগে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এ কথা জানান। 

মন্ত্রী বলেন, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে আর আরেকটি নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, কালনা সেতুর নির্মাণ কাজ এ মাসেই শেষ হবে। অক্টোবরের যেকোনো সময়, প্রধানমন্ত্রী যখন সময় দেবেন এটি উদ্বোধন করা হবে। 

মন্ত্রী আরও জানান, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন ডিসেম্বরে। আর মতিঝিল পর্যন্ত হবে আগামী বছরের ডিসেম্বরের আগেই।

কিউটিভি/অনিমা/০৭.০৯.২০২২/দুপুর ১.১৫
▎সর্বশেষ

ad