ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সিনেমাকে হালাল বলা সেই অভিনেতা রাসেল ক্ষমা চাইলেন

Ayesha Siddika | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ - ০১:৩০:৫৬ পিএম

বিনোদন ডেস্ক : রকিবুল আলম রকিবের ভাইয়ারে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। ছবিটি মুক্তির প্রথম দিন হলে দর্শকের আগমন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রাসেল। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, সিনেমা হালাল, পাপমুক্ত। এ নিয়ে শুরু হয় জোর সমালোচনা। অবশেষে বিষয়টি পরিষ্কার করেছেন রাসেল মিয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

মঙ্গলবার রাসেল মিয়া তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি রাসেল মিয়া বারবার বলছি সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল, সিনেমা করতে গিয়ে কারো হাত পর্যন্ত ধরিনি, এটা আমি বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি, ভাইয়ারে ছবিটি করতে গিয়ে আমরা ব্যক্তিগত কোনো পাপ করিনি! ব্যক্তিগত পাপ ছাড়াও যে চলচ্চিত্র অঙ্গনে শতশত সিনেমা নির্মাণ হয়ে থাকে আমি সেটাই প্রিয় দর্শকদের বোঝাতে চেয়েছি।

আপনারা দেখেছেন ভাইয়ারে ছবি নিয়ে শুটিং থেকে শুরু করে প্রচার প্রচারণায় আমি যে অক্লান্ত পরিশ্রম করেছি। এই পরিশ্রমের ফলাফল হিসাবে চিত্রামহল সিনেমা হলে আমি যখন হাউজফুল দর্শক দেখতে পাই, তখন সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত হয়ে কসম খেয়ে বলে ফেলেছি, এই ছবি করতে গিয়ে আমি ব্যক্তিগত কোনো পাপ করিনি। সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল, এগুলো আমি কখনোই বোঝাতে চাইনি।

তারপরও এইটুকু বলবো, আমি তো মানুষ আল্লাহ আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। আমার এই কথায় যদি কোনো ধর্মপ্রাণ মানুষ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আল্লাহর অস্তে মাফ করে দিবেন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৭

▎সর্বশেষ

ad