ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

কাবুলে রুশ দূতাবাসে হামলায় নিহত বেড়ে ২৫

superadmin | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ - ০১:০৪:৫৬ পিএম

ডেস্কনিউজঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে সোমবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহত বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে দুজন দূতাবাস কর্মীও রয়েছেন। রুশ দূতাবাসের প্রবেশ পথের মুখে ওই হামলা হয়। খবর আলজাজিরার।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গত বছরের আগস্ট মাসে বিদেশি সেনাদের কাছ থেকে তালেবান আফগানিস্তানের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম কোনো বিদেশি কূটনৈতিক স্থাপনায় সন্ত্রাসী হামলা হলো।

হামলার বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দূতাবাসের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তারা দুজনই রাশিয়ার নাগরিক।

হামলায় বাকি যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তারা সবাই রাশিয়ার ভিসার জন্য সেখানে অপেক্ষা করছিলেন।

বিপুল/০৬.০৯.২০২২/ দুপুর ১২.৫৯

▎সর্বশেষ

ad