ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪৬

superadmin | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ - ১২:৪১:২৪ পিএম

ডেস্কনিউজঃ চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে। কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, সোমবার সিচুয়ান প্রদেশের কাঙডিঙ শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণপূর্বের ১০ কিলোমিটার গভীরে ৬.৬ তীব্রতার ভূমিকম্পটি আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, ইয়ান নগরীতে ১৭ জন মারা গেছেন। প্রতিবেশী গানজি এলাকায় মারা গেছেন ২৯ জন।সিসিটিভি আরো বলছে, আরো ১৬ জন নিখোঁজ এবং ৫০ জন আহত হয়েছেন।

ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী চেংদুর ভবনগুলো কেঁপে ওঠে। কোভিডের কারণে এখানে কঠোর লকডাউন চলছে। লোকজনের ঘরের বাইরে বেরুবার অনুমতি নেই। ভূমিকম্পে ভিত হয়ে লোকজন বাড়ির সামনের উঠানে নেমে আসতে বাধ্য হয়।

এদিকে ভূমিকম্প আঘাত হানার পরও আরো কয়েকবার কম্পন অনুভূত হয়। ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে শতশত উদ্ধারকর্মী কাজ করছে। এছাড়া উদ্ধারকাজ আরো জোরদারে এক হাজার সৈন্য সেখানে পাঠানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং স্থানীয় কর্তৃপক্ষকে ‘জীবন রক্ষাকে’ অগ্রাধিকার দেয়া এবং দুর্যোগপ্রবণ এলাকা থেকে সকলকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ২০০৮ সালে আট তীব্রতার ভয়াবহ এক ভূমিকম্পে হাজার হাজার লোক প্রাণ হারান। ক্ষতির পরিমাণ ছিল অপরিমেয়।
সূত্র : বাসস

বিপুল/০৬.০৯.২০২২/ দুপুর ১২.৩৭

▎সর্বশেষ

ad