ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবেই’

superadmin | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ১০:০১:৫৫ পিএম

ডেস্কনিউজঃ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি তো আন্দোলন করার কথা বলেছি। পুলিশকে বলেছি কিছু না বলার জন্য, তাই বলে পুলিশকে আক্রমণ করলে তারা সেটা প্রতিহত করবেই। শান্তিপূর্ণভাবে মিছিল-আন্দোলন করলে কেউ কিছু বলবে না।

তিনি বলেন, পুলিশ তো আগ বাড়িয়ে কিছু করেনি। পুলিশ যদি আক্রান্ত হয় তার নিজেকে বাঁচানোর অধিকার আছে। না কি সেটা নেই?

বিএনপি নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাদের কথা মনে হয় তারা বোমা ছুড়বে, লাঠি মারবে, ঢিল মারবে, গুলি করবে সব করবে তাদের কিছু বলা যাবে না। শান্তিপূর্ণভাবে সব করলে কেউ কিছু বলবে না।

এ সময় মিডিয়া কাভারেজ পেতে বিএনপি আন্দোলনে ‘সিচুয়েশন’ তৈরি করছে বলেও জানান সরকারপ্রধান।

বিপুল/০১.০৯.২০২২/ রাত ৯.৫৮

▎সর্বশেষ

ad