ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল ১২ সেপ্টেম্বর পর্যন্ত

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ১০:০০:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে করা মামলার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। আদালত তাকে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন। গত ২০ আগস্ট এক জনসভায় ইসলামাবাদের পুলিশ প্রধান ও বিচার বিভাগের একজন নারী বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ইমরান খানের বিরুদ্ধ ওই মামলা দায়ের করা হয়। মামলার প্রথম শুনানি হয় ২৫ আগস্ট। ওইদিন আদালত ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন। আজ ফের শুনানিতে আদালত তার জামিনের মেয়াদ বাড়াল। আগামী ১২ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনবেন আদালত।

বৃহস্পতিবার পিটিআই নেতা আসাদ উমর ইমরান খানের বিরুদ্ধে করা মামলার সমালোচনা করে বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে খানের বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ দিয়েছে। সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫৮

▎সর্বশেষ

ad