ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‘২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা হবে ৮ কোটি ১০ লাখ’

superadmin | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৯:৪৫:০৬ পিএম

ডেস্কনিউজঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা ৮ কোটি ১০ লাখ হবে।

বিশ্ব বিখ্যাত ল্যানসেট গবেষণা সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ কথা জানান।

এম এ মান্নান বলেন, একটি বিষয় বিশেষ লক্ষণীয় যে, বাংলাদেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। ১৯৮১ সালে এ হার ছিল ২ দশমিক ৮৪ শতাংশ, ১৯৯১ সালে ছিল ২ দশমিক ০১ শতাংশ, ২০০১ সালে ১ দশমিক ৫৮ শতাংশ, ২০১১ সালে ১ দশমিক ৪৬ শতাংশ ও সর্বশেষ ২০২২ সালে এটি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২২ শতাংশে।

তিনি বলেন, আমরা দেখতে পাই বিগত ৪৮ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধির গতির হার উল্লেখযোগ্যা পরিমাণে ও ক্রমান্বয়ে কমেছে। বিশ্ব বিখ্যাত ল্যানসেট গবেষণা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এই শতকের মাঝামাঝি পর্যন্ত বেড়ে পরে আবার কমতে শুরু করবে এবং ২১ শতকের শেষে দেশের জনসংখ্যা দাঁড়াবে ৮ কোটি ১০ লাখে। অর্থাৎ বর্তমান জনসংখ্যার তুলনায় অর্ধেক।

বিপুল/০১.০৯.২০২২/ রাত ৯.৩৯

▎সর্বশেষ

ad