ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হাতিয়াতে ডিজেল জব্দ ও ইয়াবাসহ গ্রেফতার-১

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৫:৫১:২৩ পিএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় ৪৯৫ পিস ইয়াবাসহ নবীর উদ্দিন (৫৩) নামে এক মাদক মাদক কারবারিকে গ্রেফতার ও এক হাজার চারশত লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড । বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ডিজেল জব্দ করে কোস্টগার্ড।  এর আগে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার  চরকৈলাশ পাঁচবিঘা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবীর উদ্দিন ওই এলাকার মৃত ওলী উল্যাহর ছেলে।

হাতিয়া কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে এক হাজার চারশত লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান টের পেয়ে অবৈধ ডিজেল ব্যবসায়ীরা পালিয়ে যায়।  গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার চরকৌলাশ পাঁচবিঘা এতিমখানা সংলগ্ন এলাকা থেকে হাতিয়া কোস্ট গার্ড ৪৯৫ পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাকে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।  

 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad