ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রামগড়ে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৫:৪৫:২২ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় তালমুনিপাড়া গ্রামে জমিতে কাজ করা অবস্থায়  ওয়ারেন্ট ভুক্ত আসামী লোকমান হোসেন(৩৩) কে আটক করেছে রামগড় থানা পুলিশ । বৃহস্পতিবার (১সেপ্টেম্বর ২০২২ইং)দুপুরের দিকে  রামগড় থানার অফিসার ইনচার্জ  মিজানুর রহমান এর দিক নির্দেশনা অনুযায়ী রামগড় থানা উপ-পরির্দশক (এসআই) সামছুল আমিনের নেতৃত্বে উপ-সহকারি পরির্দশক (এএসআই) খলিলুর রহমান,ফোর্স পূজন চন্দ্র নাথ সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত আসামী লোকমান হোসেন গ্রেফতার করা হয়।

জিআর মামলা নং-২৭৩/১২, ওয়ারেন্ট ভুক্ত আসামী লোকমান হোসেন(৩৩)তালমনি পাড়া (নাকাপা) গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে। রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যথাযথ পুলিশ স্কটের মাধ্যেমে  ওয়ারেন্ট ভুক্ত আসামী লোকমান হোসেন কে বিজ্ঞ আদালতে   প্রেরন করা হয়েছে।

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪
▎সর্বশেষ

ad