ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও এসডিএস এনজিও

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ১২:৫০:৩৭ পিএম

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে ঋণ দেওয়ার কথা বলে এলাকার খেটে খাওয়া শতাধিক মানুষের প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) নামে একটি এনজিও।

সংশ্লিষ্টরা জানান, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথারপাড়া এলাকায় সিরাজুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে অফিস সাজিয়ে আশপাশের নিম্নবিত্ত নারী-পুরুষের কাছ থেকে সঞ্চয় বাবদ বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে গত বুধবার বিকালে গা ঢাকা দেন সমিতির কর্মকর্তারা।

সমিতির সদস্যদের কাছে থাকা বইতে লেখা আছে— কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) সরকারি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে এস ১০২৩২(৭৯৫/২০১০। নিবন্ধিত ঠিকানা লেখা হয়েছে উত্তর রাজাসন, বিরুলিয়া রোড সাভার ঢাকা।

ভুক্তভোগী সদস্য ফালানী বেগম বলেন, ৬০ থেকে ৭০ হাজার টাকা জমা রাখলে ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ দেবে এই আশায় ধার করে সঞ্চয় জমা করেছিলাম। বুধবার দুপুরে এসে দেখি অফিসে তালা দেওয়া, সাইনবোর্ড নেই।

এই বিষয়ে জানতে বাড়ির মালিকের ভাই আব্দুল খালেক জানান, মাত্র চার দিন হয়েছে তারা এসেছে আজকে বাড়ি ভাড়ার চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু এর আগেই উধাও।

এ বিষয়ে বক্তব্য নিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএসের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গ্রাহকদের সঞ্চয়পত্র বইয়ে দেওয়া নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

উপজেলা সমবায় অফিস জানায়, এই নামে তারা কোনো এনজিওকে রেজিস্ট্রেশন দেয়নি। কোথায় থেকে এই রেজিস্ট্রেশন পেয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী কোনো সদস্য লিখিত অভিযোগ করেনি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/দুপুর ১২.৫০

▎সর্বশেষ

ad