ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পৃথিবীর মায়া ত্যাগ করলেন সোনিয়া গান্ধীর মা

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ১২:১৮:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রভাবশালী নেত্রী ও কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুর আগে বেশ সময় ধরেই অসুস্থ ছিলেন তিনি।

বুধাবার ( ৩১ আগস্ট) কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করে এই তথ্য নিশ্চিত করেছেন। 

জয়রাম রমেশ টুইট বার্তায় জানান, সোনিয়া গান্ধীর মা পাওলা গত ২৭ আগস্ট ইতালিতে তার বাড়িতে মারা যান। গত মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

জানা গেছে, অসুস্থ মাকে দেখতে গত ২৩ আগস্ট ইতালি যান সোনিয়া গান্ধী। তার সঙ্গে ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন। তারা পাওলার শেষকৃত্যে অংশ নিয়েছেন।

সোনিয়া গান্ধী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির বিভিন্ন দলের নেতারাও শোক-সমবেদনা জানিয়েছেন।

সূত্রঃ এনডিটিভি

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/দুপুর ১২.১৮

▎সর্বশেষ

ad