ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আবারও টিভি লাইভে আর্ক

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৯:১০:২৩ এএম

বিনোদন ডেস্ক : এটিএন বাংলায় ১ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে প্রচার হবে লাইভ মিউজিক্যাল শো ‘মিউজিক লাউঞ্জ’।

বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মৌসুমী মৌ।

অনুষ্ঠানের এই পর্বের অতিথি জনপ্রিয় ব্যান্ডদল আর্ক। ৯০ দশকের জনপ্রিয় ব্যান্ডদল আর্ক ছেড়ে এক সময় নিজে নতুন ব্যান্ডদল গঠন করলেও কয়েক বছর ধরে নিজের নেতৃত্বে আর্ক-এর কার্যক্রম পরিচালনা করছেন ব্যান্ড তারকা হাসান।

গানের ফাঁকে ফাঁকে সঞ্চালক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি। আলোচনায় উঠে আসবে শিল্পীর সঙ্গীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর সৃষ্টির নেপথ্যের কথা।

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/সকাল ৯.১০

▎সর্বশেষ

ad