মল্লিকা পারভীন এর জীবনালেখ্যঃ আমার মা

superadmin | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ০৯:৩৬:৩৬ পিএম

আমার মা
————

দিনের শুরুতে আম্মার সাথে কথা হলেই আমি বুঝতে পারি আজ দিনটা কেমন যাবে। এর কারন হলো দায়িত্ববোধ থেকেই আমার এই ভালোলাগা।

আর যদি অসুস্থ শুনি তাহলেই আমার সারাদিনই খারাপ লাগা কাজ করে। আম্মার সাথে নিবিড়ভাবে কোন খুনসুটি নেই আমার,নেই মধুর স্মৃতি,আম্মাকে জড়িয়ে কখনো ঘুমাইনি। তবুও আম্মার না বলা কথাগুলো বুঝতে পারি।

হৃদয়ে ধারন করা যন্ত্রণা গুলোকে তিলে তিলে নিজের কাছেই রেখেছে, কাউকে বুঝতে দেয়নি। আমি বুঝি আম্মা জীবনের মানে খুজে পেয়েছে, শুধুই সংসার নামক সেই বোঝাটাকে। কোন সখ, আহ্লাদ বলে কিছুই নেই।

আম্মাকে যদি পুতুলের মত সেজে রাখা যেত তাহলে সবার আগে তাই করতাম। সব সন্তানদের উচিত মা,বাবাকে সন্মানের সাথে দেখাশুনা করা। সব মা বাবার কপালে এটি জোটে না!

 

 

লেখিকাঃ মল্লিকা পারভীন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে থাকেন। তাঁর লেখা ঝড় সৃষ্টি করে। পাঠকের হৃদয়ে নাড়া দেয়। মা’কে নিয়ে তার এই লেখাটি টারফেসবুক টাইমলাইন থেকে সংগ্রহ করা হয়েছে।

 

 

বিপুল /১৬.০৮.২০২২/ রাত ৯.২২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad