ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ফেনসিডিল ও গাঁজাসহ ২ জন গ্রেফতার

Anima Rakhi | আপডেট: ১৩ আগস্ট ২০২২ - ০৭:৫৩:৫০ পিএম
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়পুরা উপজেলার আমীরগঞ্জ থেকে ২৫০ বোতল ফেন্সিডিল ও ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার দুপুরে গ্রামের বদরগঞ্জ ব্রীজ সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটার ভিতরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আমীরগঞ্জের মোবারক ভূইয়ার ছেলে মো. মাহাবুব ভূইয়া (২৮) এবং ছফিউদ্দিন এর ছেলে মো. ইয়াসিন (৩৫)। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় তার ব্যাপক জনশ্রুতি আছে।

তারা নিয়মিত চট্টগ্রাম ও কুমিল্লা থেকে মাদকদ্রব্য নিয়ে আসে এবং নরসিংদী ও ব্রাহ্মণবাড়ীয়ার বিভিন্ন এলাকায় বিতরণ করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করা হয় এবং রায়পুরা থানার আমীরগঞ্জ গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে অটো মিশুকসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, চুরি এবং মাদক আইনে একাধিক মামলাও রয়েছে।

কিউটিভি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩
▎সর্বশেষ

ad