ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শুরুতেই ২ উইকেট তুলে নিল বাংলাদেশ

Anima Rakhi | আপডেট: ০৫ আগস্ট ২০২২ - ০৬:২৫:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : চার ফিফটিতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতেই দুই বাঁহাতি পেসার মুস্তাফিজ ও শরিফুলের তোপের মুখে পড়ে মাত্র ৬ রানেই দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। 

জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রেজিস চাকাভা। ৬ বলে মাত্র ২ রান করেন জিম্বাবুয়ের এই ওপেনার। ফিজের পর বোলিংয়ে এসে উইকেট নেন শরিফুল ইসলামও।

শরিফুলের শিকার হন তিনে নামা তারিসাই মুসাকান্দা। এক বাউণ্ডারি হাঁকিয়েই ফিরতে হয় পাঁচ বল খেলা ডানহাতি এই ব্যাটারকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে দুই উইকেটে ২৫ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ইনোসেন্ট কাইয়া ১৩ রানে এবং ওয়েসলি মাধেভেরে ২ রানে ক্রিজে আছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২টি উইকেট হারিয়ে ৩০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শুরুটা করেছিলেন তামিম-লিটন, আর শেষটা করেন মাহমুদউল্লাহ ও মুশফিক। মাঝে খেল দেখান তিন বছর পর মাঠে ফেরা বিজয়। 

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রিয় এই ফরম্যাটে খেলতে নেমেই চেনা ছন্দে বর্তমান ওয়ানডের সেরা দল বাংলাদেশ।

এদিন ফিফটির দেখা পান বাংলাদেশের প্রথম চার ব্যাটারই। ওপেনিংয়ে নেমে তামিম ইকবাল ও লিটন মিলে গড়েন শতাধিক রানের জুটি। তাদের জুটি ভাঙে ৬২ করা তামিম বিদায় নিলে। 

আর লিটন রিটায়ার্ড হার্ট হওয়ার আগে করেন ৮১ রান। এরপর এনামুল হক বিজয়ের ব্যাট থেকে ৭৩ ও মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৫২ রান। মাহমুদউল্লাহ ১২ বলে করেন ২০ রান।

জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট নেন ভিক্টর নিয়াউচি ও সিকান্দার রাজা। 

পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ের বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। এছাড়া আরেকটি চমকপ্রদ তথ্য হচ্ছে, স্বাগতিকদের বিপক্ষে তিনশোর্ধ্ব ইনিংস খেলে কখনো হারেনি বাংলাদেশ। 

সেইসঙ্গে এই ম্যাচ জিতলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে টাইগাররা।

কিউটিভি/অনিমা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫

▎সর্বশেষ

ad