ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আনন্দ স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক করেছে সংসদীয় কমিটি

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০৬:১৯:৫৩ পিএম

ডেস্ক নিউজ : দেশের আট থেকে চৌদ্দ বছরের যেসব শিশুর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায়নি বা প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারেনি তাদের জন্য প্রতিষ্ঠা করা হয় ‘আনন্দ স্কুল’ বা রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্প। এই আনন্দ স্কুল নিয়ে প্রতারণা শুরু করেছে একটি চক্র। তারা চাকুরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে এবং জনগণকে সচেতন করতে বলেছে সংসদীয় কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। বৈঠকে সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান নিজেই বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, একটি চক্র আনন্দ স্কুলের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। এরপর চাকুরি প্রার্থীদের কাছ থেকে কৌশলে অর্থ আদায় করছে। পুলিশ ভেরিফিকেশন ও চাকুরি নিশ্চিত করার জন্য তাদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সতর্কতা থাকার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি।

কমিটি সূত্র জানায়, ওই বৈঠকে আনন্দ স্কুলের নিয়োগ কার্যক্রম নিয়ে যেসব ভিত্তিহীন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ফিজিবিলিটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পার্বত্য এলাকায় ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা পুনরায় যাচাইপূর্বক দ্রুততার সাথে শিক্ষকদের গেজেট প্রকাশ করে বেতন-ভাতা প্রদান কার্যক্রম চালু রাখার তাগিদ দেওয়া হয়।  

বৈঠকে কমিটির সদস্য শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম ও ফেরদৌসী ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

▎সর্বশেষ

ad