ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

চীনকে নিয়ে যে মন্তব্য করলেন জেলেনস্কি

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০৬:০৮:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন না করেন। তিনি বলেছেন, বর্তমানে চীন নিরপেক্ষ আছে। আর চীনের ‘অন্তত নিরপেক্ষ’ থাকার বিষয়টিই আপাতত ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার ২১টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে এমন মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

তিনি বলেন, এখন পর্যন্ত, চীন ভারসাম্য বজায় রাখছে, সত্যি বলতে তারা এখন নিরপেক্ষ আছে। রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার চেয়ে তাদের ভারসাম্য বজায় রাখার বিয়ষটিই ভালো। তিনি আরও বলেন, চীন রাশিয়াকে সমর্থন করবে না এটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে চীন এখন পর্যন্ত রাশিয়ার সমালোচনা করতে অপরাগতা প্রকাশ করেছে। এমনকি ইউক্রেনে রাশিয়ার হামলাকে তারা হামলা বলতেও অস্বীকৃতি জানিয়েছে। 

কিন্তু রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর সমালোচনা করেছে চীন। এবং বর্তমান দ্বন্দ্ব যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘উস্কানির’ কারণে শুরু হয়েছে বলেও মন্তব্য করে থাকে তারা। 

সূত্র: আল জাজিরা

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮
▎সর্বশেষ

ad