ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিমানের ময়লার ট্রলিতে মিলল ১০ সোনার বার

superadmin | আপডেট: ২৬ জুলাই ২০২২ - ০১:১৯:০৪ পিএম

ডেস্কনিউজঃ বিমানের আবর্জনার ট্রলিতে মিলল ১০টি সোনার বার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল ৮টায় এই সোনা উদ্ধার করা হয়। কাতারের দোহা ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে কোটি টাকার এসব বার উদ্ধার করা হয়।

উদ্ধার সোনার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানায় কাস্টমস।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজাসি পারভেজ। তিনি বলেন, ‘উদ্ধার সোনার ওজন এক কেজি ১৬০ গ্রাম। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

রাজস্ব কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের কাছে গোপন তথ্য ছিলে ফ্লাইটে করে সোনা আসছে। সেজন্য আগে থেকেই সর্তক ছিলাম। বিমান অবতরণের পরই যাত্রীদের তল্লাশি করি, কিন্তু সোনা পাইনি। যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে দশটি সোনার বার উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

বিপুল/ ২৬.০৭.২০২২/ দুপুর ১.১৪

▎সর্বশেষ

ad