ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আমেরিকান প্রবাসীর বাড়িতে ডাকাতি

Anima Rakhi | আপডেট: ১৬ জুলাই ২০২২ - ১০:২৯:৪১ এএম

ডেস্ক নিউজ : কাপাসিয়ায় আমেরিকান প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার রাত ৮টায় এমন দুর্ঘটনা ঘটে। 

উপজেলা চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আমেরিকান প্রবাসী সবুজ মাহমুদের বাড়িতে ঘটেছে এ ডাকাতির ঘটনা।

জানাযায়, আমেরিকান প্রবাসী সবুজ মাহমুদের বাড়িতে শুক্রবার রাত ৮টায় পিস্তলসহ ৭ থেকে ৮  জনের একটি দল বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ২৫ ভরি, ইউএস ডলার ৫০০ এবং নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। 

ডাকাদের প্রত্যেকের হাতে ছিল অস্ত্র এবং তাদের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা। ডাকাতরা বাসায় ঢুকে গৃহবধূ সুমি আক্তার, শাশুড়ী সাজেদা ও ভাসুর দিদার হোসেনকে পিস্তল মাথায় ঠেকিয়ে 

রাত ৮ থেকে সাড়ে ৯টার মধ্যে মালামাল লুট করে বাসায় তালা লাগিয়ে চলে যায়। ৯৯৯ ফোন দেওয়ার পর কাপাসিয়া থানার এসআই নাহিদ হাসান খানের নেতৃত্ব একটি পুলিশ টিম গেইটের তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করেছেন। 

এ ব্যাপারে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান খান যুগান্তরকে বলেন, প্রাথমিক ভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউটিভি/অনিমা/১৬.০৭.২০২২/সকাল ১০.২৯

▎সর্বশেষ

ad