ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এক কাতলের দাম ৩০ হাজার টাকা!

superadmin | আপডেট: ১৪ জুলাই ২০২২ - ০৬:৩৮:৫৯ পিএম

ডেস্কনিউজঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। মাছটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দৌলতদিয়ার ৭নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে গায়া ফ্যাশন জাল ফেলে কাতল মাছটি ধরেন সিরাজগঞ্জের জেলে বাবুল হলদার।

মাছটি ৬নং ফেরি ঘাটের পাশে জাহিদের আড়তে নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যাবসায়ী নুরু শেখ মাছটি ১ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকা দিয়ে কিনে নেন। সে সময় উৎসুক জনতা মাছটি দেখতো সেখানে ভিড় জমান।

ব্যাবসায়ী নুরু শেখ জানান, পদ্মা নদীর এ ধরনের বড় মাছের চাহিদা অনেক। মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি তিনি ১ হাজার ৫শ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকতা রেজাউল শরীফ বলেন, নদীতে জোয়ার থাকায় এখন মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। এত বড় মাছ অভয়াশ্রম গড়ে সংরক্ষণ করা গেলে তা ভবিষ্যত বংশ বিস্তারে অনেক কাজে লাগত বলে তিনি মন্তব্য করেন।

বিপুল/১৪.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৩৪

▎সর্বশেষ

ad