ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আখাউড়ায় বিএসএফকে ঈদের মিষ্টি দিলো বিজিবি

Anima Rakhi | আপডেট: ১০ জুলাই ২০২২ - ০১:২৬:১৫ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় দায়িত্বরত বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি। শনিবার বেলা সাড়ে ১২টায় সীমান্তের বিএসএফ’র হাতে তিন প্যাকেট মিষ্টি তুলে দেওয়া হয়।ভারতের ত্রিপুরা ফ্রন্টিয়ার কমান্ডার ১২০ ব্যাটালিয়নের আগরতলা আইসিপি ইনচার্জ এসআই শ্রীকান্তের হাতে তিন প্যাকেট মিষ্টি তুলেদেন বিজিবি ৬০-বিজিবি ও সরাইল রিজনাল।

৬০ বিজিবি ব্যাটালিয়ন, সুলতানপুর এর অধীনস্থ আখাউড়া কম্পানি সদর এর কমান্ডার সুবেদার নুরুল হুদা মিষ্টি তুলে দেন। সুবেদার নুরুল হুদা বলেন, ‘দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও ঈদুল আযহা উপলক্ষে তাদের তিন প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি।

কিউটিভি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৬

▎সর্বশেষ

ad