ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘রাজা বাবু’র দাম ১৮ লাখ

Ayesha Siddika | আপডেট: ০৯ জুলাই ২০২২ - ১২:২৫:৩২ পিএম

ডেস্ক নিউজ : লম্বায় সাড়ে ৯ ফুট উচ্চতায় ৭ ফুট ৩৫ মণ ওজনের সাদা কালো রংয়ের অস্ট্রেলিয়া ফিজিশিয়ান জাতের বিশাল আকৃতির ষাঁড় রাজা বাবুর দাম হাঁকা হয়েছে ১৮ লাখ টাকা। মাদারীপুর শিবচর থেকে বিল্লাল মাতাব্বর শুক্রবার রাজধানীর দনিয়া কলেজ মাঠ (শনিরআখড়া) পশুর হাটে এ গরুটি আনেন। 

শুক্রবার দনিয়া কলেজ মাঠ (শনিরআখড়া) পশুর হাটের ১ নম্বর কাউন্টারে গরুটি আনা হয়েছে। গরুটির দাম হাঁকা হয়েছে ১৮ লাখ টাকা। এ পর্যন্ত ক্রেতারা বিভিন্ন দাম বলেছে। কেউ বলেছে ৯ লাখ, কেউ ১০ লাখ, আবার কেউ ১১ লাখ টাকা। গরুটি কেউ কিনতে আবার উৎসুক লোকজন একনজর দেখতে ভিড় করছেন। তবে ঈদের আগেই কাঙ্ক্ষিত দামে গরুটি বিক্রি হবে বলে আশা করছেন বিল্লাল মাতাব্বর। 

সরেজমিনে দেখা যায়, গরুর মালিক রাজাবাবু নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে ওঠে। মাথাটা দোলাদুলি করতে থাকে। 

এদিকে লম্বায় সাড়ে ৮ ফুট উচ্চতায় ৬ ফুট ২০ মণ ওজনের সাদা কালো রংয়ের করচ ফিজিশিয়ান জাতের যুবরাজ নামের আরেকটি গরুর দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। চাঁদপুরের হাজিগঞ্জ থেকে মানিক রাজধানীর দনিয়া কলেজ মাঠ (শনিরআখড়া) পশুর হাটে এ গরুটি আনেন। ৩২ মাস যাবৎ তিনি গরু দু’টি লালন-পালন করেন।

এছাড়া ফরিদপুরের ভাঙ্গা থেকে মজিদ শেখ  প্রতিটি ১২ মণ ওজনের ২টি গরু আনেন। দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা করে। গরুর নাম রাখা হয়েছে পদ্মা সেতু। হাটের ইজারাদার গিয়াস উদ্দিন গেসু যুগান্তরকে বলেন, হাটের সার্বিক ব্যবস্থাপনা ভাল থাকার কারণে খামারিরা ছোট বড় অসংখ্য গরু আনেন। ক্রেতারাও নির্বিঘ্নে তাদের পছন্দের পশু ক্রয় করতে পারছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৯

▎সর্বশেষ

ad