ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এক বাঘাইড়ের দাম ৩৯ হাজার টাকা!

superadmin | আপডেট: ০৭ জুলাই ২০২২ - ১০:০৬:৪৬ পিএম

ডেস্কনিউজঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ।

বৃহস্পতিবার ভোর ৪টার দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে সিরাজগঞ্জের জেলে রওশন হলদারের জালে এ মাছটি ধরা পড়ে। সকালে মাছটি দৌলতদিয়া বাজারে মহন মন্ডলের মৎস্য আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যাবসায়ী শাহজাহান সম্রাট ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেয়।

মৎস্য ব্যাবসায়ী সম্রাট শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছটি তিনি নদীতে আটকে রেখে বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।

গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার এ ধরনের বড় মাছ খেতে খুবই সুস্বাদু হয়। তবে এত বড় মাছ সংরক্ষণ করা গেলে তারা প্রজননের মাধ্যমে নদীতে বংশ বিস্তার করতে পারত।

বিপুল/০৭.০৭.২০২২/ রাত ১০.০১

▎সর্বশেষ

ad