ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৈকতে ভেসে এলো ২ শিশুর লাশ

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২২ - ১২:৩২:২৯ পিএম

ডেস্ক নিউজ : কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্ট ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এসেছে দুই শিশুর লাশ।

মঙ্গলবার রাত ১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বিচকর্মী সুপারভাইজার মাহবুব আলম।

নিহতরা হলো— শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি বলেন, সোমবার বিকাল ৩টার দিকে যখন জোয়ার আসে, তখন সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এ দুই শিশু জোয়ারের পানি দেখতে যায় এর পর থেকে তারা নিঁখোজ ছিল। রাত ১২টার পর দুই স্থান থেকে দুজনের লাশ পাওয়া যায়।

তিনি আরও বলেন, একটি লাশ পাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসে। এক ঘণ্টা ব্যবধানে আরেকটি লাশ পাওয়া যায়। সেই লাশটি দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়।

কিউটিভি/অনিমা/০৫.০৭.২০২২/দুপুর ১২.৩২

▎সর্বশেষ

ad