ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আ’লীগের সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

superadmin | আপডেট: ০৩ জুলাই ২০২২ - ১০:৪৪:৩৮ পিএম

ডেস্কনিউজঃ কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে ফয়সাল উদ্দিন (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) সাড়ে ৬টার পর খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

ফয়সাল খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল। ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে নির্ধারিত সময়ে সম্মেলন শেষ হয়। সম্মেলনস্থলে ফয়সালের ওপর হামলার চেষ্টা চালানো হয়। ত্রিভুজ প্রেমের জেরে নুরুল হুদা হত্যায় ফয়সালকে অভিযুক্ত করে আসছিল নুরুল হুদার স্বজনরা। সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে নুরুল হুদার বাড়ির সামনে অটোরিকশা থেকে নামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ সময় গুলিবর্ষণও করা হয়।

খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চেয়ারম্যান বলেন, নুরুল হুদা নামে এক কলেজছাত্র খুনের ঘটনায় ফয়সালকে হত্যা করা হতে পারে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

বিপুল/০৩.০৭.২০২২/ রাত ১০.৩৯

▎সর্বশেষ

ad