পন্থের সঙ্গে বেয়ারস্টোর তুলনা করে বিপাকে ভন

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২২ - ০৪:১৪:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : এজবাস্টন টেস্টে ভারতের প্রথম ইনিংসে চোখ ধাঁধানো ব্যাটিং করছেন তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। দলকে বিপদের হাত থেকে বাঁচিয়ে তিনি ১৪৬* রানের এক ঐতিহাসিক ইনিংস উপহার দিয়েছেন। ম্যাচের প্রথম দিনে মাত্র ১১১ বলে পন্থের এই আক্রমণাত্মক ইনিংস নিয়ে সারা ক্রিকেটবিশ্ব তোলপাড়। এরই মাঝে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন পন্থকে মতামত জানাতে গিয়ে পড়েছেন বিপাকে।

সোশ্যাল সাইট ব্যবহারকারীরাদের সঙ্গে মাইকেল ভনের সম্পর্ক একেবারেই মিষ্টিমধুর নয়। অতীতেও নানা মন্তব্যের জন্য সোশ্যাল সাইট ব্যবহারকারীরাদের সমালোচনা শুনতে হয়েছে। তবে এবার ভনের মন্তব্য পন্থ বা ভারতীয় ক্রিকেটের বিরুদ্ধে নয়। বরং পন্থের প্রশংসাই করেছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘দেখতে দারুণ লাগছে! ঋষভ পন্থ অনেকটা জনি বি (বেয়ারস্টো) -এর মতো খেলছেন। ‘

পন্থকে ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টোর সঙ্গে তুলনা করায় চটেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাদের মতে পন্থ বহুদিন ধরেই এমন একের পর এক আগ্রাসী ইনিংস খেলেছেন। সেখানে জনি বেয়ারস্টো কেবল সদ্য নিউজিল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে নজর  কাড়েন। তাই পন্থ বেয়ারস্টোর মতো নয়, বরং বলা উচিত ছিল যে বেয়ারস্টো কিউইদের বিপক্ষে পন্থের মতো খেলেছেন। উল্লেখ্য, দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। পন্থ ১৪৬* এবং জাদেজা ৯২* রানে ব্যাট করছেন।

 

 

কিউটিভি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad