ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আখাউড়ায় দেড় শতাধিক পানিবন্দি পরিবারের মানবেতর জীবনযাপন

Anima Rakhi | আপডেট: ২৯ জুন ২০২২ - ১২:০০:০০ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোর পানি কিছুটা কমলেও বেড়েছে তিতাস নদীর পানি। এতে করে পানি বন্দি হয়েছে দেড় শতাধিক পরিবার। মঙ্গলবার(২৮ জুন) সকালে সরেজমিনে দেখা যায় পৌর শহরের খরমপুর সওদাগর পাড়া,খালাজোড়া, নারায়নপুর, রেলওয়ে পশ্চিম কলোনির রূপনগর, শান্তি নগর, বড় বাজার ও উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মুড়ির বাড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করছে।

পানি বৃদ্ধিতে এসব গ্রামের ফলসি জমি ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। বন্যায় পানিবন্দি এসব মানুষের অভিযোগ গত ১ সপ্তাহ ধরে তারা দুর্ভোগের শিকার হলেও মঙ্গলবার পর্যন্ত তারা কোনো সরকারি সাহায্য- সহযোগিতা পাননি। উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মুড়ির বাড়ি এলাকার নূর ইসলাম বলেন, বন্যার পানিতে খুব অসহায় অবস্থায় আছি। বাড়ি-ঘরে পানি উঠেছে। এখন পর্যন্ত সরকারিভাবে আমরা কেনো ধরনের সহায়তা পাইনি। পৌরসভার শান্তিনগর গ্রামের আমেনা বেগম বলেন, প্রতিদিনই পানি বাড়ছে। বাড়ির উঠানে পানি।বাড়ি থেকে বের হতে পারছি না। থাকার ঘর বাথরুম, রান্নাঘরে পানি। ঘরের ভেতরে কোনো রকম রান্না করে খেয়ে বেঁচে আছি।

উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, বন্যাকবলিত এলাকার খোঁজ খবর রাখছি। এ পর্যন্ত ১৩৭ টি পরিবার পানিবন্দি আছে বলে আমরা জানতে পেরেছি।ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সবাই ত্রাণ পাওয়ার যোগ্য না। যাচাই-বাছাই করে যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদেরকে খুব শীঘ্রই ত্রাণ সহায়তা দেওয়া হবে।

কিউটিভি/অনিমা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৯

▎সর্বশেষ

ad