ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গাড়িতে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

superadmin | আপডেট: ২৩ জুন ২০২২ - ১২:২৪:২০ এএম

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে অপু (২২) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াদ্দা গ্রাম থেকে বুধবার তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অপু ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মো. শহিদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ মে সকালে স্কুলে যাওয়ার পথে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে কালো প্রাইভেটকারে তুলে নেন অপু। পরে তাকে নির্জন স্থানে নিয়ে গাড়ির ভেতরে ধর্ষণ করেন।

বিষয়টি যেন মেয়েটি কাউকে না বলে সেজন্য অপু তাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করার আশ্বাস দেন। পরে বিয়ের বিষয়ে অপু কালক্ষেপণ করলে ভিকটিম তার পরিবারকে সব খুলে বলে।

এ ঘটনায় বুধবার সকালে অপুকে আসামি করে একটি মামলা করেন ভিকটিমের বাবা। মামলার পর অপুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।

কিউএনবি/বিপুল/২২.০৬.২০২২/ রাত ১১.৫৮

▎সর্বশেষ

ad