প্রকাশ্যে রাস্তায় ঝগড়াও করেছেন শাকিরা-পিকে

Ayesha Siddika | আপডেট: ২১ জুন ২০২২ - ০৬:১৪:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : এক যুগের সংসার ভেঙে গেছে গায়িকা শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকের। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর তাদের ঘিরে নানা গুঞ্জন ও খবর সামনে আসছে। এক সাংবাদিক দাবি করেছেন, কলম্বিয়ান গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবলার পিকের বিবাদ বহুদিনের। ২০১৭ সাল থেকেই তাদের সম্পর্কে তিক্ততা শুরু হয়।

সিলভিয়া তাউলেস নামের ওই সাংবাদিক আরও দাবি করেছেন, রাস্তায় নাকি প্রকাশ্যেই ঝগড়াঝাঁটি করেছেন শাকিরা ও পিকে। ওই ঝগড়ার পর শাকিরার কণ্ঠে তার নেতিবাচক প্রভাব পড়ে। তিনি কনসার্ট বাতিল করতে বাধ্য হন। উল্লেখ্য, ২০১০ সালে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল সং ‘ওয়াকা ওয়াকা’র জন্য কাজ করতে গিয়ে পরিচয় হয় শাকিরা ও পিকের। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাকিরা। গানের ভিডিওতেও দেখা গেছে তাকে। দেখা হওয়ার পরের বছরই শাকিরা ও পিকে সম্পর্কে জড়ান। মিলান ও সাশা নামে তাদের দুটি ছেলে আছে।

সূত্র : মার্কা

 

 

কিউটিভি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

▎সর্বশেষ

ad