
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ৭ ম ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ ২০২২। রাজধানীর পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে রোলার স্পিড স্কেটিং, রোলবল, স্কেট বোর্ড এবং রোপ স্কিপিং খেলার আয়োজন করা হয়।
রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে ক্লাব ও ব্যক্তি পর্যায়ে প্রতিযোগিরা এতে অংশ নেয়। এতে স্কেট বোর্ড ক্যাটাগরিতে ৪৫ সেকেন্ড এসএলএস (বয়েজ) গ্রুপে আকাশ প্রথম, আলী দ্বিতীয় ও ইশমাম তালুকদার তৃতীয় স্থান অর্জন করে।
কিউটিভি/আয়শা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৬






