ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

Anima Rakhi | আপডেট: ২০ জুন ২০২২ - ০৪:০৪:০৪ পিএম

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  : ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গণ্যমান্যদের জন্য উপহার হিসেবে আম্রপলিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর পৌনে ১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কার্টনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।আগরতলা স্থলবন্দরের শূণ্যরেখায় আমগুলো গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। আমগুলো পাঠানোর ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দরের শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমসসহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে।

শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রাজীব উদ্দিন ভূইয়া জানান, ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমগুলো পাঠানো হয়েছে। আখাউড়া স্থলবন্দরের আনুষাঙ্গিক কাজগুলো তার প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করে সহকারি হাইকমিশনারের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। এর আগে রবিবার রাতে আমগুলো আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।আগরতলাস্থ বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রতিবছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আত্মিক সম্পর্কেরই নিদর্শন এটি।

কিউটিভি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad