ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারী বর্ষণে ডুবল বাসাবাড়ি, বিদুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

Anima Rakhi | আপডেট: ২০ জুন ২০২২ - ০২:২৩:১৮ পিএম

ডেস্ক নিউজ : বৃষ্টির পানিতে বিল্ডিংয়ের নিচতলায় জমেছে হাঁটু পানি। সিঁড়ির পাশেই ছিল আইপিএস সংযোগ। পানিতে ডুবে থাকা সেই আইপিএস বন্ধ করতে গিয়েই বিদ্যুতের জালে আটকে যান বাসার কেয়ারটেকার। আর তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের ফাঁদে পড়েন বাসা মালিকের গাড়ির চালক।

সোমবার (২০ জুন) সকালে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জে খান হাউজের নিচতলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে প্রথমজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দ্বিতীয়জন হাসপাতালে নেয়ার পথেই মারা যান।

নিহতরা হলেন- বাড়ির কেয়ার টেকার আবু তাহের ও গাড়ির চালক হোসেন। 

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউজের নিচতলায় হাঁটু পরিমাণ পানি জমে যায়। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। কেয়ারটেকার আবু তাহের পানিতে থাকা সেই আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আটকে যান।

তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, সকালে কাতালগঞ্জে বাসার নিচে জলাবদ্ধতার কারণে আইপিএসে বিদ্যুতায়িত হয়ে বাড়ির কেয়ারটেকার ও ড্রাইভারের মৃত্যু হয়েছে। তাদের লাশ হাসপাতালে রাখা আছে।

এদিকে, রোববার রাতে তুমুল বৃষ্টির সাথে জোয়ারের কারণে চট্টগ্রাম নগরীর অধিককাংশ এলাকা পানিতে তলিয়ে যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কিউটিভি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৩

▎সর্বশেষ

ad