ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে বাস-পিকআপভ্যানের সংঘর্ষ, চালক নিহত

Ayesha Siddika | আপডেট: ১৮ জুন ২০২২ - ০৩:০৫:০০ পিএম

ডেস্ক নিউজ : চাঁদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এই ঘটনায়া আহত হয়েছেন আরও দুজন। শনিবার সকাল ৮টায় সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম আল-আমিন (৩০)। তিনি হাজীগঞ্জের টোরাগড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা দুই হেলপার আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স নামের একটি বাস আশিকাটি চাঁদখার বাজার এলাকায় এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে চাঁদপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আল আমিন নিহত হয়। এ ঘটনায় পিকআপে থাকা দুজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি থানায় নিয়ে এসেছে। এ ছাড়া নিহত পিকআপের চালক আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

 

 

কিউটিভি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২

▎সর্বশেষ

ad