জেতার জন্যই খেলবে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ১৮ জুন ২০২২ - ০১:৩১:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগা টেস্টের মাত্র দুই দিন শেষ হলো। এরই মধ্যে দুই দলের দুই ইনিংস শেষ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বাংলাদেশ হারিয়ে ফেলেছে ২ উইকেট। এই পরিস্থিতিতেও পাঁচ দিন খেলতে চায় বাংলাদেশ।দ্বিতীয় দিনের খেলা শেষে এমনটিই জানালেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ।  

ওয়েস্ট ইন্ডিজের দুই সেরা ব্যাটার ক্রেইগ ব্যাথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউডকে আউট করা খালেদ বলেন, ‘আমরা আসলে উইন্ডিজকে আরো কম রানে অলআউট করতে চেয়েছিলাম। হয়তো ১০-২০ রান বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ! যা হয়েছে ভালো হয়েছে।  তবে আমরা চেষ্টা করেছি। উইকেট খুবই ভালো। বোলারদের জন্য খুব বেশি সহায়ক না। তবে আমাদের ব্যাটসম্যানরা ইনশাল্লাহ ভালো খেলবে। ’

kalerkantho

এই টেস্ট পাঁচ দিন খেলতে চাওয়ার আশা ব্যক্ত করে খালেদ বলেন, ‘আমরা তো খেলব জেতার জন্যই।  চেষ্টা থাকবে ব্যাটসম্যানরা যেন স্কোরবোর্ডে বেশি রান দেয়, খেলাটা যেন পাঁচ দিনে গিয়ে শেষ হয়। ’

 

 

কিউটিভি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৯

▎সর্বশেষ

ad